ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭৩ Time View
Print

নিজস্ব প্রতিবেদক,

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত অহনা (২৪-২৫) নামের ওই তরুণী একটি কসমেটিকস কোম্পানির সেলস গার্ল হিসেবে চুয়াডাঙ্গা নিউ মার্কেটের একটি দোকানে কর্মরত ছিলেন।

জানা যায়, অহনা দীর্ঘদিন ধরে ঈদগা রোডের একটি বাসায় একাই বসবাস করতেন। সঙ্গী ছিল তার দুটি পোষা বিড়াল। শান্ত, নির্জন হলেও নিজের মতো করে গুছিয়ে নেওয়া ছিল তার জীবন। সম্প্রতি, প্রায় ১০-১২ দিন আগে তিনি শেখপাড়ার একটি নতুন বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

বুধবার সকাল থেকে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে দুশ্চিন্তা আরও বাড়ে। পরে খোঁজ নিতে গিয়ে নতুন বাসার দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের সহায়তায় বিকেল তিনটার কিছু আগে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন অহনা। এ সময় ঘরের ভেতর তার দুই পোষা বিড়াল অস্থিরভাবে ঘুরে বেড়াতে দেখা যায়।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, অহনা অবিবাহিত ও কর্মজীবী ছিলেন এবং নিজের মতো করেই জীবনযাপন করতেন। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পরিণতির দিকে ধাবিত হলেন, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসার সামনে জড়ো হওয়া মানুষের মাঝে ছড়িয়ে পড়ে নানা জল্পনা-কল্পনা, আর চারদিকে শোনা যায় দীর্ঘশ্বাস ও হাহাকার।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল

চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল

Update Time : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬