
মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র রিপোর্টার:
রাজশাহী রাজশাহী দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ি বাজার হতে গত (১২ মে) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চুরি হওয়া ১২ লক্ষ টাকাসহ একজন চোরকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর মাহফুজ আহম্মেদ (৩২) একই উপজেলার গোপিনাথপুর খাঁসখামার গ্রামের মাহাবুর রহমানের ছেলে। দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, গত (১২ মে) মঙ্গলবার বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও মাছ চাষী জাহাঙ্গীর আলম দুপুর সাড়ে ১২ টায় দুর্গাপুর জনতা ব্যাংক শাখা হতে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা উত্তোলন করেন। এরপর তিনি দুপুর ১.১৫ মিনিটে তার নিজ বসতবাড়ীর নিচ তলার গ্যারেজে রক্ষিত প্রাইভেট কারের ভিতর টাকাগুলো রেখে গাড়ীর লক লাগিয়ে বাসার ২য় তলায় প্রবেশ করেন। পরবর্তীতে দুপুর ২.৪৫ মিনিটে জাহাঙ্গীর আলম নিচ তলার গ্যারেজে গিয়ে দেখেন প্রাইভেট কারের বাম সাইডের দরজার গ্লাস ভাঙ্গা এবং ভিতরে রাখা নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা নেই। পরে এই ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দূর্গাপুর থানায় মামলা নং-০৪ (১২ মে) ধারা-৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে দূর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাঁচুবাড়ি বাজার হতে আজ (১৩ মে) রাত ১:০৫ মিনিটে অভিযুক্ত চোর মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহফুজ আহম্মেদ টাকা চুরির কথা স্বীকার করেন। অভিযুক্ত মাহফুজ আহম্মেদের দেখানো ও সনাক্তমতে জাহাঙ্গীর আলমের বসত বাড়ির সিড়ির নিচে সিমেন্টের বস্তার ভিতর শপিং ব্যাগের মধ্য থেকে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করে দূর্গাপুর থানা পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Reporter Name 



















