
এম এ মজিদ নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজ থেকে কয়েক বছর আগে চুরি হওয়া ৮টি কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তার কাজে নৈশপ্রহরী নিয়োজিত থাকা সত্ত্বেও এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত চুরির কার্যকর কোনো তদন্ত কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
সরকারি সম্পদ চুরির মতো গুরুতর ঘটনা ধামাচাপা পড়ে থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 


















