ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে প্রকাশ্যে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৩৩ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় আমিন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের মেইন শাখায় এক গ্রাহকের কাছ থেকে প্রকাশ্যে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী মো. আবু ইউসুফ বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাসপাড় এলাকার বাসিন্দা। তিনি ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে একটি লাল ব্যাগে করে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে শাখায় আসেন। অভিযোগ সূত্রে জানা যায়, টাকা জমা দেওয়ার প্রস্তুতিকালে এক যুবক তাকে পেছন থেকে অনুসরণ করছিল। ব্যাংকের সিসিটিভি ফুটেজে ওই যুবককে গ্রাহকের পেছনে অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে সুযোগ বুঝে যুবকটি কৌশলে ভুক্তভোগীর লাল ব্যাগটি নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, ওই ব্যাগের ভেতরেই ছিল ৭ লাখ ৮০ হাজার টাকা। ব্যাগ নিয়ে ওই ব্যক্তি ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন তিনি। ঘটনার পর ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ব্যাংকের ভেতরে গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চুরির মতো ঘটনা ঘটলেও দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের তৎপরতা যথেষ্ট ছিল না। ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা। স্থানীয়দের মতে, ব্যাংকে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক বড় অঙ্কের অর্থ নিয়ে লেনদেন করেন। তাই গ্রাহকদের অর্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি। এদিকে সিসিটিভি ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে তার পরিচয় বা অবস্থান সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। ঘটনার বিষয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে প্রকাশ্যে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ

Update Time : ১১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬