ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫৮ Time View
Print

ফরহাদ রহমান ,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের রামুতে র্যাব-১৫ এর অভিযানে শরীরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা। শনিবার (১৬ মে) বিকেলে রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়ক ও পরে চৌমহনী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি এলাকার লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা সংঘবদ্ধ নারী মাদক পাচারচক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৫, সিপিএসসি কক্সবাজার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামুতে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি ইজি বাইকে তল্লাশি চালানো হয়। এসময় নারী র্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল। সবমিলিয়ে উদ্ধার হওয়া ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অভিনব কৌশলে শরীরে ইয়াবা বহন করতো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

Update Time : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬