আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা শহরের পলাশপোল (মধুমালারডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে ২৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
দীর্ঘদিন যাবত নজরদারিতে থাকা ইয়াসিন আরাফাতকে তার নিজ আস্তানায় মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে মোট ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও র্যাব জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন যাবত সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পলাশপোল এলাকার মধুমালারডাঙ্গায় গড়ে ওঠা তার মাদক সিন্ডিকেটটি স্থানীয় যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল র্যাব।
র্যাব জানায়, আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সাতক্ষীরা সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


















