ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৩০ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মন্ত্রীর ভুয়া সীল ও স্বাক্ষর জালিয়াতি করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্যালয় থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের নওয়াব আলীর ছেলে আব্দুর রহিম (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি প্রতারক চক্রের সদস্য। তাঁরা পরস্পর যোগসাজশে সরকারের একজন মাননীয় মন্ত্রীর ভুয়া সীল তৈরি করে এবং তাঁর স্বাক্ষর জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি স্বাক্ষরের সত্যতা নিয়ে সন্দিহান হন। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, স্বাক্ষরটি সংশ্লিষ্ট মন্ত্রীর নয়। বুধবার দুপুর ৩টার দিকে আসামিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাঁদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় নির্বাহী প্রকৌশলী পুলিশে খবর দিলে সাতক্ষীরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের দিক-নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা থানার মামলা নং-৪০ (তারিখ: ২২/০৪/২০২৬)। দ-বিধির ৪২০, ৪৬৫, ৪৭৩ ও ৩৪ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২

Update Time : ০৬:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬