
মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ওয়াহেদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান ওরফে রবিউল এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার জগন্নাথপুর এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে মো. রানা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রবিউল হাসানের বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা এবং তার সহযোগী রানার বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 


















