ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১১২ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি, নিয়মিত মামলার আসামি, মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং পূর্ববর্তী মামলার আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে একটি মানব পাচার চক্রের ৩ জন সদস্যকেও আটক করা হয়েছে। পুলিশ সুপার কক্সবাজার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার একাধিক কর্মকর্তা, যার মধ্যে ছিলেন এসআই (নিঃ) আব্দুস ছালাম-২, এসআই (নিঃ) সনজীব কান্তি নাথ, এসআই (নিঃ) মো. বেলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ০৯টি জিআর পরোয়ানার ০৮ জন পলাতক আসামি, ০১টি সিআর পরোয়ানার ০১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ০৫ জন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ০৪ জন, নিয়মিত মামলার ০৩ জন এবং পূর্ববর্তী মামলার ০৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, একই দিনে টেকনাফ সদর ও সাবরাং এলাকায় পৃথক অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. ইসমাইল (১৯), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারুক (৩৫)। তাদের বিরুদ্ধে মামলা নং-২৯/২৬৮, তারিখ ১১/০৪/২০২৬, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা চলমান রয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাতৃজগত পত্রিকার পরিবার থেকে এনায়েত-উর রহমানকে সহযোগী সম্পাদক পদ থেকে বহিষ্কার

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

Update Time : ০৮:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬