ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৮১ Time View
Print

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি আহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাতৃজগত পত্রিকার পরিবার থেকে এনায়েত-উর রহমানকে সহযোগী সম্পাদক পদ থেকে বহিষ্কার

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

Update Time : ১০:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬