ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৬১ Time View
Print

তাসলিমা শারমিন স্টাফ রিপোর্টার বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম। এ উপলক্ষে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বর্ষবরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা মুখোশ, ফেস্টুন ও ব্যানার। এরপর আয়োজন করা হয় পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পরিবেশন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এ আয়োজন। প্রতি বছর আরও বড় পরিসরে এ উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। দিনব্যাপী এ নববর্ষ উৎসবে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাতৃজগত পত্রিকার পরিবার থেকে এনায়েত-উর রহমানকে সহযোগী সম্পাদক পদ থেকে বহিষ্কার

মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

Update Time : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬