ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৭৪ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। র্যাব জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গফুর আলম (৩১) গ্রেপ্তার হন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। গ্রেপ্তার গফুর আলম টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাটই বাজারে ভাড়া বাসায় পুলিশের অভিযান: মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান

Update Time : ০৬:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬