ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭৮ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুকুমদ্দিন হাওলাদার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত মো. মাসুদ হাওলাদার (৪০)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
গ্রেফতারকৃতরা হলেন— রেশমা বেগম (৩৫), ফিরোজ (৪৫), তানভির (২৫) ও আক্তার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সুকুমদ্দিন হাওলাদার বাড়ির রেশমা বেগম, তার স্বামী ফিরোজ, ছেলে সজীবসহ কয়েকজন একই বাড়ির মাসুদ হাওলাদারের গাছ থেকে নারিকেল পাড়তে গেলে মাসুদের মেয়ে মাসুমা বেগম বাধা দেন। এতে কথা কাটাকাটির একপর্যায়ে রেশমা বেগম দা দিয়ে মাসুমার ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে মাসুদের বোন বৃদ্ধা ফাতেমা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশী মো. শাহিন এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে বাজার থেকে ছুটে আসেন মো. মাসুদ হাওলাদার। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মাসুদ হাওলাদারসহ অন্তত ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতাল এবং সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। মামলার ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

Update Time : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬