ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য থেকে বিজয় রথে: অবহেলার মাঝেও এগিয়ে চলছে শৈলকুপার ফুটবল ও কাবাডি দল

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২৩ Time View
Print

আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই আলো ছড়াচ্ছে টিম শৈলকুপা ফুটবল ও কাবাডি নারী-পুরুষ দল। সীমিত সুযোগ-সুবিধা আর নানা প্রতিকূলতার মধ্যেও জেলা স্টেডিয়াম থেকে শুরু করে খুলনা ও ঢাকার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে এই দলগুলো। অর্জন করছে পদক, সনদ ও সম্মাননা। তাদের এ সাফল্য এখন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপার ছেলে-মেয়েরা খেলাধুলায় অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে তারা বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। বিশেষ করে নারী দলের অংশগ্রহণ ও সাফল্য নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
তবে দুঃখজনক হলেও সত্য, এত সাফল্যের পরও খেলোয়াড়দের জন্য এখনো গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছেলে-মেয়েরা অনুশীলনে এলেও তাদের জন্য নেই নির্দিষ্ট ড্রেস পরিবর্তন কক্ষ কিংবা আধুনিক ওয়াশরুম সুবিধা। জরুরি প্রয়োজনে পাশের পাইলট স্কুলের সুবিধা ব্যবহার করতে হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্রীড়াপ্রেমীদের দাবি, যথাযথ পৃষ্ঠপোষকতা, আন্তরিকতা ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে শৈলকুপা ফুটবল একাডেমি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় অবস্থান তৈরি করতে সক্ষম হবে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সহযোগিতা পেলে এখানকার প্রতিভাবান খেলোয়াড়রা দেশব্যাপী শৈলকুপার সুনাম ছড়িয়ে দিতে পারবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, “শূন্য থেকে বিজয় রথে” এগিয়ে যাওয়ার যে স্বপ্ন টিম শৈলকুপা দেখছে, তা বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। খেলাধুলার উন্নয়নে সম্মিলিত উদ্যোগই পারে আগামীর শৈলকুপাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল।

শূন্য থেকে বিজয় রথে: অবহেলার মাঝেও এগিয়ে চলছে শৈলকুপার ফুটবল ও কাবাডি দল

Update Time : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬