ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মসলা তৈরির কারখানায় অভিযান, ৪ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর৷

জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা পূর্ব বাজারে মসলা তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযানে পচাঁ ও উচ্ছিষ্ট মরিচ, ইন্ডাস্ট্রিয়াল রঙ এবং ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানোর প্রমাণ পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অপরাধের দায়ে ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত আলামত বিধি মোতাবেক বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

জামালপুরে মসলা তৈরির কারখানায় অভিযান, ৪ জনের কারাদণ্ড

Update Time : ১০:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬