ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় মৌমাছির কামড়ে পথচারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯৫ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌
স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে কামড়ে আনিসুর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েক জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন।স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। এ সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে এ সময় হঠাৎ অসংখ্য মৌমাছি তাদের ওপর আক্রমণ করে। এছাড়া একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে।
তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এই অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রতিবেশী আব্দুল্লাহ জানান, নিহত আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় মৌমাছির কামড়ে পথচারীর মৃত্যু

Update Time : ০৬:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬