ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুনকে আইনজীবীদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১২ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

​পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করেছে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা দুইটায় স্থানীয় আইনজীবী সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আইনজীবী প্রতিনিধি এ্যাড. মো. রাইসুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি গাজী মো. আল-আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামীম মিয়া, মো. মামুন খান, মো. মনিরুল ইসলাম, গাজী মো. মনিরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম মাহবুব, মো. রাকিবুল ইসলাম, মো. মিলন মাহমুদ, মো. মুজাহিদুল ইসলাম, মো. আরিফুর রহমান দিপু এবং শিক্ষানবিশ আইনজীবী গাজী মো. অসিমসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বিচারপ্রার্থী মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় তার কর্মকালের স্মৃতি চারণ করে বলেন, “আমি আমার কার্যকালে সর্বদা সততা ও নিরপেক্ষতার নীতি বজায় রেখে সঠিক ও আইনানুগ রায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। বিচারিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল লক্ষ্য।” এ সময় তিনি দায়িত্ব পালনকালে আইনজীবী সমিতির সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​সংবর্ধনা সভায় সকল আইনজীবীগন বিদায়ী বিচারকের কর্মমেয়াদের ভূয়সী প্রশংসা করে বলেন, কর্মকালীন সময়ে বিচারক আবদুল্লাহ আল মামুন অত্যন্ত সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে বিচারকাজ পরিচালনা করেছেন। তার কার্যকালে প্রতিটি মামলায় যে আইনানুগ ও নিরপেক্ষ আদেশ দেওয়া হয়েছে, তাতে ভুক্তভোগী পক্ষ এবং আইনজীবীরা পেশাগতভাবে সন্তুষ্ট ছিলেন। বিচারিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা ব্যতিক্রমী আদেশ দেখা যায়নি উল্লেখ করে বক্তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী বিচারককে আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

গলাচিপায় বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুনকে আইনজীবীদের সংবর্ধনা

Update Time : ১২:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬