ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট: ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৯ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার দেবহাটা পারুলিয়া মৎস্য সেডে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা চিংড়ি মাছ জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন মৎস্য ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই বেলা) ১১ টায় উপজেলার পারুলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালতের টিম এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, অসাধু উপায়ে চিংড়ির ওজন বৃদ্ধি করার উদ্দেশ্যে অপদ্রব্য (জেলি) পুশ করার একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অপদ্রব্য পুশকৃত জেলি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অপদ্রব্যযুক্ত চিংড়ি মাছগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং প্রয়োজনীয় কাগজ না থাকায় মৎস্য ব্যবসায়ী সুজয় মন্ডলকে ৫০০০ টাকা, সুমন ট্রেডার্সকে ২০০০ টাকা ও আল কাইয়ুম ফিসকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত কর্মকর্তা জানান, “অসাধু ব্যবসায়ীদের অসৎ উপায়ের কারণে সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং চিংড়ি খাতের সুনাম বজায় রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনার ইন্সপেক্টর এফআই কিউসি আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তুলতে ৫০ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ বালিয়াডাঙ্গীতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট: ৩ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ১২:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬