ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৪ Time View
Print

পাবনা জেলা  প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. তাহমিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অবৈধ দখল এবং সড়ক নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক, চুরি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জহুরুল ইসলাম খান, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজালাল মাস্টার, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান সহযোগীসহ গ্রেফতার, ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার।

আটঘরিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬