ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯৯ Time View
Print

বিশেষ প্রতিনিধি :

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক সফল বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম দীপুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত খুলনা বিভাগীয়, মহানগর ও জেলা পর্যায়ের কমিটির
নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম দীপু বলেন, “সংগঠনের শক্তি হলো এর কর্মীরা। আদর্শ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে শহীদ জিয়া স্মৃতি সংসদকে দেশব্যাপী আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রগতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। দোয়া পরিচালনাকালে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে নৈতিকতা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন মিয়া । তিনি এ সময় বলেন,শহীদ জিয়া স্মৃতি সংসদ আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর, গতিশীল ও জনসম্পৃক্ত করে গড়ে তোলার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও খুলনা বিভাগীয় কমিটি, মহানগর ও জেলা কমিটির বিপুলসংখ্যক নেতা-কর্মী মাজার জিয়ারতে অংশ নেন। খুলনা থেকে আগত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শুধু অতীতের স্মৃতি সংরক্ষণে নয়, আদর্শভিত্তিক, সুসংগঠিত ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে বদ্ধপরিকর। তাঁরা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নবনির্বাচিত খুলনা বিভাগীয়, মহানগর ও জেলার নেতৃবৃন্দরা বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক এই সংগঠনটি খুলনায় একটি মডেল সংগঠনের পরিণত করব ইনশাল্লাহ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত

Update Time : ১২:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬