ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দিলেন জামালপুর পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় মোঃ নজরুল ইসলামকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন৷

সোমবার (০৯ নভেম্বর ২০২৬ খ্রি.) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে সহকারী পুলিশ সুপার পদের র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন৷

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নজরুল ইসলাম জামালপুর জেলা পুলিশের (আরওআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ২৩ জুলাই ২০০৯ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ গত ০৫ নভেম্বর ২০২৬ সালে তিনি সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

র‍্যাংক-ব্যাজ পরিধানের পূর্বে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দিলেন জামালপুর পুলিশ সুপার

Update Time : ১১:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬