ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ার লক্ষীপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এমপি আরিফা সুলতানা রুমা

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩৮ Time View
Print

পাবনা জেলা  প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় আটঘরিয়া উপজেলার লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীদের শিক্ষা, আত্মনির্ভরশীলতা এবং নেতৃত্ব বিকাশে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া এবং আটঘরিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যায়ন, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার মনা।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা, শিক্ষা বিস্তার, দেশপ্রেম, নারী নেতৃত্বের বিকাশ এবং জাতীয় উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আটঘরিয়ার লক্ষীপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এমপি আরিফা সুলতানা রুমা

Update Time : ১২:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬