ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২০ Time View
Print

মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই ২০২৬ দুপুর ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কসবা উপজেলার কালতা গ্রামের শফিকের ছেলে শাকিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত।

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬