ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীর পোল্ট্রি ফার্ম থেকে যুবকের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৫ Time View
Print

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি ফার্ম থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পোল্ট্রির খাবার ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জসিম শেখ একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে এসে তিনি খামারের ভেতরে ফিডের বস্তার নিচে জসিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করে জসিম। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জসিম শেখ মাদকাসক্ত ছিলেন এবং প্রাথমিক তথ্য অনুযায়ী সে চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

কালুখালীর পোল্ট্রি ফার্ম থেকে যুবকের মরদেহ

Update Time : ১১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬