
নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার
যশোরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার এবং তিনজন কথিত মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ রয়েছে। পরে পৃথক আরেকটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারী পাড়া এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ সিরাপ দেশে এনে যশোরসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Reporter Name 


















