ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চতলা বাজারের ২০ বছরের পুরাতন পরিত্যক্ত ড্রেন সংস্কারের দাবি

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ০ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন,জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারের পুরাতন ড্রেনটি প্রায় ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আগের ড্রেনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে বাজারজুড়ে পানি, কাদা ও ময়লা-আবর্জনা জমে থাকে।
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও ক্রেতারা জানান, জলাবদ্ধতার কারণে বাজারে চলাচল অত্যন্ত দুর্ভোগের হয়ে উঠেছে। জমে থাকা নোংরা পানির কারণে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, চতলা বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় দ্রুত একটি আধুনিক ও টেকসই ড্রেন নির্মাণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, চতলা বাজার মাননীয় স্পিকার মহোদয়ের নানা বাড়ির এলাকায় অবস্থিত। তাই এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং বাজারের পরিবেশ স্বাভাবিক হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চতলা বাজারের ২০ বছরের পুরাতন পরিত্যক্ত ড্রেন সংস্কারের দাবি

Update Time : ১১:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬