ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের চাঞ্চল্যকর ফকির আলীনুর হত্যা মামলার এজারভুক্ত আসামি ফরিদপুরে র‍্যাব এর হাতে প্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৪৩ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে নড়াইলের চাঞ্চল্যকর প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, সোমবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে রহমান শেখ (২৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র‍্যাবের তথ্যমতে, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। প্রায় পাঁচ মাস আগে ভিকটিম ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন এক আসামি। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় গত ১৮ জুলাই রাতে পাওনা টাকা চাইলে ভিকটিমকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেতে বলা হয়।
যথা সময়ে সেখানে ফকির আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ফকির আলীনুর গুরুতর আহত হন এবং সেই সাথে তার ভাই ও ভগ্নিপতিও আহত হন।
স্থানীয় লোকজন এর সহযোগিতায় আহতদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত রহমান শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নড়াইলের চাঞ্চল্যকর ফকির আলীনুর হত্যা মামলার এজারভুক্ত আসামি ফরিদপুরে র‍্যাব এর হাতে প্রেফতার

Update Time : ১১:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬