ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ৫০ বছরের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর আকুতি

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ০ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি দেখা যায়। ফলে সড়কটির প্রকৃত অবস্থা বোঝা যায় না। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এই সড়ক ব্যবহার করে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। কাদা ও পানির কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এছাড়া সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী, নারী ও বয়স্কদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসার এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত এই সড়কটি উন্নয়ন করা এখন সময়ের দাবি।

এলাকাবাসী জানান, এটি মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। তাই তারা মাননীয় স্পিকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং হাজারো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লালমোহনে ৫০ বছরের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর আকুতি

Update Time : ১১:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬