ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উইনকোরেক্স,সিরাপ/ টাপেনটাডল ট্যাবলেট ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫১ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৩ জুলাই ২০২৬ তারিখ, সকাল ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন চুনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ২৩০ (দুইশত ত্রিশ) বোতল উইনকোরেক্স সিরাপ, ১৫,০০০ (পনেরো হাজার) পিচ টাপেন্টাডাল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ আসামি ১। মোঃ ইসমাইল হোসেন(২৮), পিতা: মোঃ রাশেদুল ইসলাম, সাং-মুন্সীগঞ্জ, পূর্ব কালিনগর , থানা- শ্যামনগর এবং ২। মোঃ সুমন হোসেন (২৯) পিতা- মোঃ আব্দুল হাকিম গাজী, সাং: আবাদ চন্ডীপুর, থানা: শ্যামনগর, উভয় জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে ।
উদ্ধারকৃত মাদক এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উইনকোরেক্স,সিরাপ/ টাপেনটাডল ট্যাবলেট ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা

Update Time : ০২:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬